গতকাল ১২ ই ফেব্রুয়ারি সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।উত্তরা -১৮ আসনে অংশগ্রহণ করেন ধানের শীষের প্রতীক হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন অপরদিকে বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করেন -১১ দলীয় জোট শাপলা কলির প্রতীক আরিফুল ইসলাম। ২১৯টি ভোট কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয় এবং ৪.৩০মিনিেট ভোট প্রদান কার্যক্রম শেষ হয়।এস এম জাহাঙ্গীর হোসেন সকাল ৭.৪০মিনিটে মালেকা বানু স্কুলে ভোট প্রদান করেন এরপর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন।ভোটকেন্দ্র থেকে এস এম জাহাঙ্গীরের মতামত জানতে চাইলে,তিনি জনগণের জন্যই জনগণকে সাথে নিয়েই কাজ করবেন,আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য তার একার প্রচেষ্টা যথেষ্ট নয় জনগন এবং জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন বলে তিনি জানান। তিনি আরো বলেন যে, বিগত 30 বছর যাবত তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন,এবারও জয়ী হতে পারলে উত্তরা কে মডেল নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ও ব্যক্ত করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী এস এম জাহাঙ্গীর এর কথা থেকে স্পষ্ট বোঝা যায় ,তিনি একজন সাহসী, নিষ্ঠাবান এবং অন্যায়ের সাথে আপসহীন জয়ী নেতা।অবশেষে বিভিন্ন ভোট কেন্দ্রের ভোট গণনা করে দেখা যায় বিরোধী প্রার্থী আরিফুল ইসলাম এর সাথে ৩২০০০ ভোট এর ব্যবধানে তিনি উত্তরা- ১৮ আসনে জয়লাভ করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের এই জয় উত্তরা- ১৮ আসনের জনগণের জন্য শুধু জয়-ই নয় এ যেন এক নতুন বাংলাদেশের অংশ। এ জয় শুধু এসএম জাহাঙ্গীরের নয় এ জয় উত্তরা -১৮ আসনের জনগণের সর্বস্তরের মানুষের আগামীর এগিয়ে যাওয়ার প্রত্যাশা।
No Comments Yet...